কলেজ রাগবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০টি দল নিয়ে আগামীকাল শুরু কলেজ রাগবি। পল্টন মাঠে আয়োজিত চার দিনের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক কুইক সিটি। এ বছর রাগবির এটি সপ্তম আয়োজন। কাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানালেন, রাগবির প্রসারে তাঁদের উদ্যোগ চলতেই থাকবে।