কলেজ রাগবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইক সিটি কলেজ রাগবির সেমিফাইনালে উঠেছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, ক্যামব্রিয়ান, আদমজী ও সেন্ট যোসেফ কলেজ। পল্টন মাঠে কাল গ্রুপপর্বের শেষ খেলায় সেন্ট যোসেফ ১২-৫ পয়েন্টে ঢাকা কমার্সকে হারিয়েছে। অন্য ম্যাচে ঢাকা ইম্পিরিয়াল ১০-৩ পয়েন্টে হারিয়েছে কবি নজরুল সরকারি কলেজকে।