কলেজ রাগবি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ডায়মন্ড মেলামাইন কলেজ রাগবি। দুই গ্রুপে অংশ নিচ্ছে আটটি দল। দুটি গ্রুপ থেকে দুটি করে সেরা দল খেলবে সেমিফাইনালে। ১৫ জুলাই সেমিফাইনাল হলেও ফাইনালের তারিখ চূড়ান্ত হয়নি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী জানালেন, মাঠের সংকটে নিয়মিত রাগবি খেলা আয়োজন করতে পারছে না ফেডারেশন। টুর্নামেন্টের বাজেট এক লাখ ৮০ হাজার টাকা হলেও নেই কোনো প্রাইজমানি!