কলেজ হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে ডেলটা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির ১৩তম এই আসর শুরু উপলক্ষে কাল সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, টুর্নামেন্টে ৯টি কলেজের ১১টি দল অংশ নেবে। আজ বিকেলে উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে হলিক্রস ও সেন্ট্রাল উইমেন্স কলেজ। বিকেল ৪টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন ডেলটা লাইফের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।