কলেজ হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩তম মহিলা কলেজ হ্যান্ডবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ২০-১ গোলে হারিয়েছে ইস্পাহানী গার্লস কলেজকে। জয়ী দলের পিংকী ৮টি, বিতস্তা ৫টি ও দিনা ৪টি গোল করেছে।দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইডেন মহিলা মহাবিদ্যালয় ১১-২ গোলে সেন্ট্রাল উইমেন্স কলেজ (জুনিয়র) দলকে হারিয়েছে। ইডেনের অভি করেছে ৮ গোল। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইডেনের জুনিয়র দল ৩-২ গোলে হারিয়েছে হলিক্রসকে।আজ সকাল নয়টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজের মধ্যে চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনালই।