কলেজ হ্যান্ডবলে সেরা ভিকারুননিসা নূন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামের গ্যালারিতে তো উন্মাদনা ছিলই, স্টেডিয়ামের প্রাচীর ঘেঁষে লোহার শিক ধরে দাঁড়িয়ে থাকা পথচারীদের মধ্যেও ছিল তীব্র কৌতূহল। ভেতরে তখন চলছিল ডেলটা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবলের ফাইনাল। দারুণ উত্তেজনাপূর্ণ ফাইনালে কাল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ৪-২ গোলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে হারিয়ে ষষ্ঠবারের মতো হাতে তুলল শিরোপা। ভিকারুননিসা নূনের বিতস্তা ও দিনা করেন ২টি করে গোল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গোল দুটি সেতু ও টুনির।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ও ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল।