কষ্টার্জিত জয়ে শুরু শেখ রাসেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পরশুই প্রথম মাঠে নেমেছিল শেখ রাসেল। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় দিয়েই শুরু করেছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরশু সনি নর্দের একমাত্র গোলে হারিয়েছে বিজেএমসিকে (১-০)। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে রায়হানের একমাত্র গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারিয়েছে মোহামেডানকে (১-০)। বিজেএমসির বিপক্ষে জিততে বেশ ঘামই ঝরেছে জাহিদ-এমিলিদের। ম্যাচের ১৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিজেএমসির অধিনায়ক অমিত খান (শুভ্র)। বাকি ৭৪ মিনিটে ১০ জনের দলের বিপক্ষেও একটি গোলের বেশি বের করতে পারেনি শেখ রাসেল। টানা দুই ম্যাচে জিতে শেখ জামালের পয়েন্ট ৬। সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩।