প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন গটফ্রায়েড ভন ক্র্যাম, দুটিই ফ্রেঞ্চ ওপেন। ১৯৩৪ ও ১৯৩৬ সালে। তবে প্রথমটি জিততে সত্যিকার অর্থেই ঘাম ছুটে গিয়েছিল এই জার্মানের। ৬ ম্যাচের ৫টিতেই খেলতে হয়েছিল ৫ সেটের ম্যাচ। অর্থাৎ শিরোপা জয়ের পথে হেরেছিলেন ১০টি সেট। সবচেয়ে বেশি সেট হেরে গ্র্যান্ড স্লাম জয়ের সেই রেকর্ড টিকে আছে এখনো। ১০ সেট হেরে শিরোপা জয়ের কীর্তি অবশ্য তাঁর আগেও একজনের ছিল। ১৮৯৬ সালের ইউএস জাতীয় চ্যাম্পিয়নশিপে (বর্তমানে ইউএস ওপেন) রবার্ট রেন। তবে এই আমেরিকান ম্যাচ খেলেছিলেন সাতটি। মজার ব্যাপার হলো, শিরোপা জয়ের পথে রেন হারিয়েছিলেন তাঁর দুই ভাইকেও!