কষ্টে জিতল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে কাল সোনালী ব্যাংককে কোনোরকমে (২-১ গোল) হারাতে পারল আবাহনী। বিপ্লব আর তারিক আজিজ ফিল্ড গোল করে আবাহনীকে এগিয়ে নেন ৯ মিনিটেই। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান রোকনুজ্জামান। গোলের ব্যবধান আর কিছুতেই বাড়াতে পারছিল না আবাহনী। উল্টো তাদের পয়েন্ট কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছিল সোনালী ব্যাংক। এই ম্যাচ ড্র হলে কালই চ্যাম্পিয়ন হয়ে যেত মোহামেডান। তা হয়নি বলে আগামীকাল আবাহনী-মোহামেডান শেষ লাইয়ের ওপর ঝুলে থাকল লিগের ভাগ্য। এই ম্যাচে ড্র করলেই মোহামেডান চ্যাম্পিয়ন। আবাহনী জিতলে দুদলের পয়েন্ট সমান হবে। তখন শিরোপা নির্ধারণ হবে প্লে-অফে। আবাহনী কোচ কায়সার আলী কালকের ম্যাচ তো বটেই, প্লে-অফেও জিতে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমরা আরও দুটি ম্যাচ খেলার প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আশা করি, দুবারই মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হব।’