কস্তা থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসিতে গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি ডিয়েগো কস্তার। লিগে ২৮ ম্যাচে ১২ গোল করেছেন, সব মিলিয়ে ৪১ ম্যাচে ১৬ গোল। গুঞ্জন ছিল, ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ এই স্ট্রাইকার তাঁর আগের দল অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তবে চেলসির নতুন কোচ আন্তোনিও কন্তে পরশু পরিষ্কার করে দিলেন, কস্তা চেলসিতে থাকছেন। ‘সে দারুণ এক খেলোয়াড়। দলের অবিচ্ছেদ্য অংশ। তাকে নিয়ে কোনো সমস্যাও নেই। সে আমাদের সঙ্গেই থাকছে’—বলেছেন কন্তে। এএফপি।