কস্তা সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের সৌভাগ্যই হয়নি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার৷ কারও কারও কপালে আবার সুখ সইল না! জায়গা পেয়েও শেষ পর্যন্ত চোটের কারণে দেশে ফিরে গেছেন। এই চোটই অনেকের খেলা না-খেলার বিষয়টি এখনো পেন্ডুলামে ঝুলিয়ে রেখেছে৷ তবে খেলা শুরু হতেই এক এক করে সবাই স্বরূপে ফিরছেন। ফিরছেন লা রোজা তারকা ডিয়েগো কস্তাও। গত শনিবার প্রস্তুতি ম্যাচে এল সালভাদোরের সঙ্গে খেলেছেন টানা ৭৪ মিনিট। এই ৭৪ মিনিটই তাঁকে করে তুলেছে আত্মবিশ্বাসী। বললেন, ‘আমি পুরোপুরি সুস্থ। আশা করছি কোনো সমস্যা হবে না।’
চোট সেরে উঠেছে, তবু তাঁকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। হলুদ জার্সি গায়ে নেইমার, অস্কারদের সঙ্গ দেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যলিখন ছিল অন্য রকম৷ লাল রঙের জার্সি পরেই নামবেন মাঠে৷ স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত ব্রাজিলের মানুষের কাছে তাঁকে খলনায়ক বানিয়ে ছেড়েছে। তবে ভক্তদের ওপর আস্থা হারাচ্ছেন না। ব্রাজিলের বদলে স্পেনকে কেন বেছে নিয়েছেন, সেই বাস্তবতা ব্রাজিলের মানুষ বুঝতে পারছেন বলেই মনে করছেন কস্তা৷ ব্রাজিলের অনেকেই তাঁকে সাদরে বরণ করেও নিয়েছে৷
স্বীকার করলেন স্পেন সতীর্থদের ভালোবাসাও, ‘সতীর্থরা আমাকে বিশেষভাবে বিবেচনা করে। আমি ভালো বোধ করছি৷ এটা সত্যিই বিস্ময়কর। সত্যিকারার্থেই ভালো কিছু মুহূর্ত অতিবাহিত করছি। এর জন্য আমার কৃতজ্ঞ থাকা উচিত।’
অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে কস্তার। তবে ক্লাব নয়, পুরো মনোযোগ এখন বিশ্বকাপেই৷ ওয়েবসাইট৷