কস্তা স্পেনেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল সাম্রাজ্যে টানা দ্বিতীয় শিরোপা আসছে—এই স্বপ্নেই বুঁদ হয়ে ছিল স্প্যানিয়ার্ডরা। কিন্তু গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো চ্যাম্পিয়নদের। হতাশার নোনা বাতাস চারদিকে। টিকি-টাকাসভ্যতা ধ্বংস। ব্যর্থতার দায় নেবে কে?
স্পেন দলের পারফরম্যান্স ব্যবচ্ছেদ করতে বসে ডিয়েগো কস্তা নামটি এসে পড়ে শুরুতেই। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারের ওপর অনেক অাস্থা ছিল কোচ ভিসেন্তে দেল বস্কের। কিন্তু কোনো গোলই করতে পারেননি কস্তা, বরং নষ্ট করেছেন অনেক সহজ সুযোগ। স্পেন দলটিই আসলে ভালো নয়—এখন চলছে এমন সমালোচনা। আঙুলটা যে কস্তার দিকেও উঠছে, বলাই বাহুল্য। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে পাড়ি জমানো কস্তা এটা মানতে রাজি নন, ‘দলে একটা কিছুর অভাব ছিল। তবে মানের অভাব অবশ্যই নয়।’ ২৫ বছর বয়সী স্ট্রাইকার জন্মভূমি ব্রাজিলকে বাদ দিয়ে বেছে নিয়েছেন স্পেনকে, ফুরিয়া লা রোজাদের জার্সি গায়েই বিশ্বকাপে অভিষেক হলো তাঁর। কিন্তু বিস্মরণযোগ্য অভিষেক। স্পেনকে নিয়ে কি তাহলে স্বপ্ন দেখার এখানেই শেষ? না, স্পেনের হয়েই খেলে যেতে চান কস্তা, ‘অবশ্যই আমি স্পেনের হয়ে খেলে যেতে চাই। আমিও একই সাফল্যের স্বপ্ন দেখি, যেটি এরই মধ্যে স্পেন অর্জন করেছে।’ ওয়েবসাইট।