কস্তার জীবনে নতুন দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ মার্চ, ২০১৩। ইতালির বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক ডিয়েগো কস্তার। নিয়তির কী খেলা! বছর ঘুরে আরেক মার্চে সেই কস্তার অভিষেক নতুন করে! জন্মভূমি ব্রাজিল ছেড়ে ২৫ বছর বয়সী কস্তা শেষ পর্যন্ত বর্তমান ঠিকানা স্পেনকেই বেছে নিলেন। আজ প্রথবারের মতো পরছেন স্পেনের জার্সিও। এবারও প্রতিপক্ষ সেই ইতালি!
বিশ্বজুড়ে আজ প্রীতি ম্যাচের মেলা। ‘প্রীতি’র মোড়কে আসলে বিশ্বকাপেরই মহড়া। গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা। আগামী মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটাই শেষ প্রীতি ম্যাচ। কাজেই কোচদের সামনে খেলোয়াড়দের পরখ করে নেওয়ারও শেষ সুযোগ।
আজ মাঠে নামছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্সআপ হল্যান্ড, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, পর্তুগালসহ সব পরাশক্তিই। ওয়েবসাইট।