প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনস্টাইনের ওপর ভীষণ চটেছেন হোসে মরিনহো! নাহ, নাহ, ভুল বুঝবেন না! পদার্থবিদ্যাকে বদলে দেওয়া জার্মান বিজ্ঞানী নন, মরিনহো চটেছেন এ যুগের ফুটবল-আইনস্টাইনদের ওপর। মাত্র তিনটা ম্যাচই তো হেরেছেন, তাতেই কিনা ম্যানচেস্টার ইউনাইটেড কোচের ঠিকুজি-কোষ্ঠী নিয়ে টানাটানি! এত বছরে এতগুলো শিরোপা ভুলে গিয়ে নিন্দুকেরা বলতে লাগলেন—মরিনহোকে দিয়ে হবে না, ইউনাইটেড আরও তলানিতেই নামবে। পরশু লিগ কাপে নর্দাম্পটনকে হারানোর পর যার জবাব দিলেন পর্তুগিজ কোচ, ‘ফুটবল এখন আইনস্টাইনে ভরে গেছে। এদের কয়েকজনকে চিনি, যারা আমার ক্যারিয়ারের আগের ১৬ বছরের অর্জন মুছে ফেলতে চাইছে। ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত ইতিহাস ভুলে এক সপ্তাহের তিনটি বাজে ফলের দিকেই চোখ ছিল তাদের। তবে নতুন ফুটবল এমনই—আইনস্টাইনে ভরা!’ এএফপি।