প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলারদের নাকি একটু-আধটু অভিনয়-দক্ষতাও থাকতে হয়। তবে সেই অভিনয় কাঁচা হলে ফল কী হতে পারে, সেটি টের পেল উত্তর কোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলের গোলকিপার জ্যাং পেক-হো। তাকে ও দলের কোচকে এএফসি এক বছর নিষিদ্ধ করেছে। ঘটনাটা গত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে উজবেকিস্তান ম্যাচে। ভেসে আসা একটি বল ধরতে বক্সের বাইরে বেরিয়ে আসে জ্যাং, কিন্তু ধরতে পারেনি। ঠিকমতো দৌড়ালে তখনো পোস্টের দিকে যেতে থাকা বলটি ধরতে পারত। গোল খেলেই পরের রাউন্ডে শক্তিশালী ইরাককে এড়ানোর সুযোগ পায় উত্তর কোরিয়া। জ্যাং তাই দৌড়াতে গিয়ে ইচ্ছে করেই খায় হোঁচট। এভাবে দল উদ্ধার পেলেও নিষেধাজ্ঞায় আগামী বছর ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেই খেলা হচ্ছে না জ্যাংয়ের। গোলডটকম।