প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাঁদিয়ে ছাড়লেন স্ট্রাইকার, কথাটা অনেকবারই পড়ে থাকতে পারেন। তবে গ্যারেথ বেল এবার আক্ষরিক অর্থেই কাঁদিয়ে ছেড়েছেন এক ডিফেন্ডারকে! ঘটনাটা এই সপ্তাহেই রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচে। ট্রেডমার্ক দৌড়ে বেল বারবারই ঢুকে পড়ছিলেন প্রতিপক্ষের রক্ষণে। ডান দিকে আনাইতজ আরবিয়া তো জেরবার। বেলের একটা ক্রস থেকেই তো বেনজেমা গোল করেন হেডে। পরে ভায়েকানো কোচ আরবিয়াকে মাঠ থেকে তুলে নেন। বিধ্বস্ত ও অপমানিত আরবিয়া ডাগআউটে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেলেন। পরে তোয়ালেতে নিজের মুখটা অবশ্য ঢেকে রেখেছিলেন। কিন্তু টিভি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়নি! ওয়েবসাইট।