কাঁধে চোট রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দর্শনীয় একটা ওভারহেড কিক নিতে গিয়ে বেমক্কা পড়ে গিয়েছিলেন মাটিতে। তখনই বোঝা যাচ্ছিল, কাঁধে ভালোই আঘাত পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচটা খেলেছেন বটে, কিন্তু কাঁধের অস্বস্তিটা ক্যামেরায় ধরা পড়েছে বারবার। ম্যাচ শেষে রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, বাঁ কাঁধে চোটটা কতটুকু গুরুতর, সেটা যাচাই করতে রোনালদোকে আরও পরীক্ষা করে দেখা হচ্ছে। মাদ্রিদভিত্তিক দৈনিক এএস জানিয়েছে, দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হতে পারে পর্তুগিজ উইঙ্গারকে। রিয়াল অবশ্য এত দূর ভাবছে না। ১২ ও ১৬ অক্টোবরের রাশিয়া ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ পর্তুগালের। দুটো ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলে খেলবেন বলে রিয়ালের পক্ষ থেকে আশাবাদ ব্যাক্ত করা হয়েছে। এএফপি।