কাঁপছিলেন তিনিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বল মুড়ি দিয়ে কাঁপন থেকে রক্ষা। তবে শীতের কাঁপন নয়, ফুটবল উত্তেজনার কাঁপন! সুইজারল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে যখন টান টান উত্তেজনা, উত্তেজনায় কাঁপছিলেন তখন ছবির এই ভদ্রলোকও। একটু ভালো করে খেয়াল করলে চিনে ফেলার কথা, ভদ্রলোকের নাম রজার ফেদেরার। তাঁর নিজেরও খেলা ছিল পরশু উইম্বলডনে। টমি রব্রেডোকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে টিভির সামনে বসে যান নিজ দেশের খেলা দেখতে। মূল সময়ের খেলা যখন শেষ হলো, তখন তাঁর টুইট, ‘৫ মিনিটের জন্য নাদাল-কিরগিওসের খেলা দেখি, এখানেও দারুণ উত্তেজনা!’ শেষ পর্যন্ত পারেনি ফেদেরারের সুইজারল্যান্ড। ম্যাচ শেষে ফেদেরারকে আর্জেন্টাইন টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোর টুইট, ‘তোমাদের ছেলেরা দারুণ খেলেছে, কিন্তু...উইম্বলডনের জন্য শুভকামনা!’ মেইল অনলাইন।