কাইজারের ভোট মেসিকে
ফিফা-ব্যালন ডি’অর কে পাবেন, এটা নিয়ে প্রতিদিনই কুইজ হচ্ছে, যুক্তি-তর্কের উপস্থাপনা চলছে। রোনালদো-মেসিকে নিয়ে গোটা ফুটবল-বিশ্ব এখন দ্বিধাবিভক্ত। বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও এবার নামলেন আসরে। দুজনের মধ্যে পার্থক্য করাটা বাকি সবার মতোই দুষ্কর বলে মানেন। তবে শেষমেশ মেসির হাতেই নাকি আবার পুরস্কারটা দেখতে পাচ্ছেন ‘কাইজার’, ‘লিওনেল মেসি ব্যালন ডি’অর জেতার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেশ ভালো অবস্থায় আছে। মেসির একমাত্র খুঁত ছিল আর্জেন্টিনার হয়ে তার পারফরম্যান্স। সেখানে সে যা করেছিল সেটা বার্সেলোনায় তার কীর্তির চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু এখন সেটা নিয়ে কথা বলা অর্থহীন, কারণ শেষ দুটি ম্যাচে সে আর্জেন্টিনার হয়ে গোল তো করেছেই, করিয়েছেও।’রোনালদোর অবদানকেও খাটো করে দেখছেন না তিনি, ‘রোনালদোর ব্যালন ডি’অর জেতার জন্য যা করা সম্ভব সবই হোসে মরিনহো করছে। রোনালদোর সামর্থ্য ও গোল করার ধারাবাহিকতার জন্য সেও এই পুরস্কারের যোগ্য দাবিদার।’ এরপরই বলেছেন আসল কথাটা, ‘কিন্তু যখনই আমি মেসিকে খেলতে দেখি আমি তার হাতে চার নম্বর ব্যালন ডি’অর ছাড়া অন্যকিছু ভাবতে পারি না।’ ওয়েবসাইট।