কাইল হোপের দ্বিশতক
মধ্যাহ্নভোজের সময়ই নামল বৃষ্টি। সেই বৃষ্টিতে আর খেলাই হলো না। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কাল মধ্যাহ্নভোজের আগে আর দিন শেষের স্কোরটা তাই একই রইল। চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২১ রান ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের। দ্বিশতক হয়ে গেছে কাইল হোপের।সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দল যে রানের পাহাড়ের নিচে চাপা পড়তে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল প্রথম দিনেই। বৃষ্টিতে খেলা আধাবেলাতে শেষ হয়ে গেলেও দ্বিতীয় দিন শেষে যে ২৭ ওভার হয়েছে, তাতেই আরও ৩ উইকেট হারিয়ে সফরকারীরা যোগ করেছে ১২৭ রান। আগের দিন ১৪৬ রানে অপরাজিত হোপ কালও অপরাজিত ২১৪ রান করে। ৪২১ রানে সপ্তম উইকেট পড়ার পর পারমল ভীরাসামির (৪২) সঙ্গে অষ্টম উইকেটে ৯৩ রানের জুটি হয়েছে তাঁর।১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন, একাডেমি দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বলা যায় বাঁহাতি স্পিনার শাকের আহমেদকে। তবে সেটা শুধু উইকেট পাওয়ার দিক থেকেই। নইলে ক্যারিবীয় দলটার রানের চূড়ায় উঠে যাওয়া যতটা না ব্যাটসম্যানদের কৃতিত্বে, তার চেয়ে বেশি স্বাগতিক বোলারদের বাজে বোলিংয়ের সৌজন্যেই।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ এইচপি ১ম ইনিংস: ১১৭ ওভারে ৫২১/৮ (ফ্লেচার ১০৫, হোপ ২১৪*, লেসপোরিস ৯৭, ভীরাসামি ৪২; ডলার ১/৬২, মুক্তার ০/৩৫, কামরুল ১/৬৯, শাকের ৪/১১৩, মাহমুদুল ০/৫৮, নাজমুল ২/১২৭, সাব্বির ০/৪২, সৌম্য ০/৪)।