কাউটের চোখে রোবেনই সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা খেলোয়াড় কে? নেইমার, করিম বেনজেমা, রবিন ফন পার্সি, জেমস রদ্রিগেজ—অনেক নামই আপনাকে দ্বিধায় ফেলে দিতে পারে। কিন্তু ডার্ক কাউটের মনে কোনোরকম সংশয় নেই। ডাচ উইঙ্গারের নিঃসংশয় উত্তর, আরিয়েন রোবেনই এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
সতীর্থ বলেই কাউট রোবেনকে বেশি নম্বর দিচ্ছেন এমনটা ভাবার উপায় নেই। এরই মধ্যে তিন ম্যাচে করেছেন ৩ গোল। নিজেই শুধু গোল করছেন না, করাচ্ছেন সতীর্থদের দিয়েও। ফেনারবাচের উইঙ্গার কাউট সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমি বিশ্বের আর কোনো খেলোয়াড়কেই রোবেনের সঙ্গে তুলনা করব না। বিশ্বকাপটা বিস্ময়কর কাটছে তার। গোল করছে, গোল বানিয়েও দিচ্ছে। সে খুবই দ্রুতগতির এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদের অনেক বেশি সমস্যায় ফেলছে।’ ওয়েবসাইট।