কাউন্টিকে মিসবাহর ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে অনেক খেলা। তিনি আবার দলেরও অধিনায়ক। এমন একটি সময়ে ইংলিশ কাউন্টিতে খেলার কোনোই যৌক্তিকতা খুঁজে পাননি মিসবাহ-উল-হক। ওরস্টারশায়ারের হয়ে খেলার এক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।ওরস্টারশায়ারের প্রস্তাবটি ছিল দুই বছরের। এই দুই বছর ওরস্টারশায়ারের পক্ষে খেলে বেশ ভালোই আয় হতো মিসবাহর। কিন্তু তিনি নিজেই পত্রপাঠ প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন শুধু পাকিস্তানের হয়ে খেলায় মনোযোগ দেওয়ার জন্য।‘এ মুহূর্তে জাতীয় দল ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় আমার নেই।’ বলেছেন মিসবাহ। তিনি আরও বলেন, ‘প্রস্তাবটি বেশ লোভনীয়ই ছিল। কিন্তু তা পাকিস্তানের হয়ে খেলার ব্যাপারে সমস্যা সৃষ্টি করত।’ইংলিশ কাউন্টিতে খেলা যেকোনো ক্রিকেটারের জন্যই দারুণ এক অভিজ্ঞতার নাম। মিসবাহ ব্যাপারটি স্বীকার করে বলেন, ‘খেলতে পারলে অভিজ্ঞতাটা দারুণ হতো। কিন্তু আমার কাছে জাতীয় দলের দায়িত্বটি বেশি গুরুত্বপূর্ণ।’মিসবাহকে দলে ভেড়াতে না পেরে ওরস্টারশায়ার শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরার। সামারাবিরার সঙ্গে কাউন্টিটি অবশ্য ইতিমধ্যেই চুক্তির ঝামেলা সেরে ফেলেছে। ওয়েবসাইট।