কাকা নেই কোপায়
বিশ্বের সবচেয়ে সফল দল তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্নটা যখন দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের, সেখানে কিন্তু পিছিয়েই আছে ব্রাজিল। সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ব্রাজিল আটবার। তবে সর্বশেষ পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন দলের নাম ব্রাজিল। এই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চায় মানো মেনেজেসের দল। ব্রাজিলের কোচ এরই মধ্যে কোপার ২২ জনের দলও ঘোষণা করেছেন। সেই দলে ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদ তারকা কাকার। রোনালদিনহোও নেই। ১ জুলাই আর্জেন্টিনায় শুরু হবে বিশ্বের সবচেয়ে পুরোনো এই ফুটবল টুর্নামেন্টগুলোর একটি কোপা আমেরিকা।ব্রাজিল দল: গোলরক্ষক: ভিক্টর, হুলিও সিজার; ডিফেন্ডার: লুসিও, মাইকন, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, লুইসাও, আন্দ্রে সান্তোস, দানি আলভেজ, আদ্রিয়ানো; মিডফিল্ডার: লুকাস, লুকাস লেইভা, এলানো, এলিয়াস, জ্যাডসন, রামিরেস, স্যানড্রো, পাওলো হেনরিকে গানসো; ফরোয়ার্ড: আলেক্সান্দ্রে পাতো, রবিনহো, নেইমার, ফ্রেড।