কাকা-বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লুইস ফেলিপে স্কলারির দলে তাঁর জায়গা হয়নি, তবে ব্রাজিলিয়ানদের হৃদয়ে ঠিকই আলাদা জায়গা নিয়ে আছেন কাকা। এই ছবিই যেন সেটির প্রমাণ। এসি মিলান থেকে নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটি থেকে আবার ধারে ৬ মাসের জন্য এসেছেন সাও পাওলোতে। সেই সাও পাওলো, ১২ বছর বয়সে যে ক্লাবের একাডেমিতে এসেছিলেন বিশ্ব জয়ের স্বপ্ন চোখে এঁকে। পেশাদার ফুটবলের ভুবনেও পথচলার শুরু যে ক্লাবের হয়ে। বিশ্বকাপের ডামাডোলেও ঘরের ছেলেকে বরণ করে নিতে সাও পাওলোর মোরাম্বি স্টেডিয়ামে ছিলেন হাজার বিশেক ভক্ত। মেইল অনলাইন।