কাকা বিক্রির জন্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো কোচ হয়ে আসার পর থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল, রিয়াল মাদ্রিদে মরিনহোর পরিকল্পনায় নেই কাকা। গুঞ্জনে আরও হাওয়া লাগে মৌসুমের শুরুতেই চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা মাঠের বাইরে ছিটকে পড়ায়। আগস্টে হাঁটুর অস্ত্রোপচার করা কাকাও সময়ে সময়ে দিয়েছেন রিয়াল ত্যাগের আভাস। এসি মিলান, ইন্টার মিলান, ম্যানইউ—কাকাকে জড়িয়ে অনেক ক্লাবের নামই ভেসে বেড়ায় বাতাসে। কিন্তু সবই আসলে গুঞ্জন। কারণ, মরিনহোই সেদিন বলছেন, কাকাকে বিক্রিই করবেন না তাঁরা। চোটমুক্ত হয়ে কাকা নতুন বছরের শুরুতেই মাঠে ফিরেছেন, দ্বিতীয় ম্যাচেই গোল করেছেন, করিয়েছেন। স্কাই স্পোর্ত ইতালিয়াকে মরিনহো বলেছেন, ‘নিশ্চিতভাবেই কাকা আমাদের সঙ্গেই থাকছে।’ ২০০৯ সালে সাড়ে ৬৮ লাখ ইউরো চুক্তিতে এসি মিলান থেকে রিয়ালে যোগ দেন কাকা। ওয়েবসাইট।