কাকা রিয়ালের কাকা মিলানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ম্যাচ শেষে শীর্ষ দলের সঙ্গে ব্যবধান ৮ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের শিরোপা খোয়ানো দেখে ফেলেছে অনেকেই। কিন্তু এই দলে কাকা অন্তত নেই। রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিশ্বাস, রিয়াল এখনো ভালোভাবেই শিরোপা লড়াইয়ে আছে। কাকা আশাবাদী, তাঁর পুরোনো ক্লাব এসি মিলানও সিরি ‘আ’তে বাজে শুরু থেকে ঘুরে দাঁড়াবে। ওয়েবসাইট।এল ক্লাসিকো জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা কমানোর সুযোগ ছিল রিয়ালের। কিন্তু ২-২ গোলে ড্র হওয়ায় ব্যবধান থেকে গেছে আটেই। কাকা তবু হাল ছাড়ছেন না, ‘আমরা দারুণ খেলেছি (বার্সার বিপক্ষে), কিন্তু খেলাটা শেষ করতে পারিনি। ৮ পয়েন্টের ব্যবধানটা এখনো উদ্বেগজনক, তবে ন্যু ক্যাম্পে ড্র করার পর চিন্তাটা একটু কমেছে। এখনই বলা যাবে না যে শিরোপা লড়াই শেষ হয়ে গেছে। অবশ্যই বলা যাবে না। এখনো অনেক পথ বাকি এবং অবশ্যই আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’মিলানের অবস্থা রিয়ালের চেয়েও খারাপ। সাত ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এগারোয় আছে কাকার সাবেক ক্লাব। শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ১৯! মিলানে খেলেই ২০০৭ সালে ফিফা বর্ষসেরা হওয়া কাকার বিশ্বাস, রোজোনেরিরা ঠিকই ঘুরে দাঁড়াবে, ‘মিলান হবে এবারের চ্যাম্পিয়নস লিগের কালো ঘোড়া। জেনিতের বিপক্ষে জয়টাতেই প্রমাণ হয়েছে তা।’