কাকাকে অর্ধেক দামে বেচবে রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে যতটা সময় থাকেন, ভালোই খেলেন। কিন্তু সমস্যা হলো, তাঁর প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। আর তা ছাড়া হোসে মরিনহোর পরিকল্পনায় প্রায়ই প্রথম একাদশে জায়গাও হয় না। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে কাকা যেন শ্বেতহস্তী হয়ে উঠেছেন। আর তাই জানুয়ারির দলবদলের বাজারে বিক্রি করে দিতে চায় ক্লাব। এমন খবরই শোনা যাচ্ছে।ছয় বছরের চুক্তিতে ২০০৯ সালে রেকর্ড ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন কাকা। আগের তিন মৌসুমে এসি মিলানের হয়ে তাঁর দুর্দান্ত ফর্মই রিয়ালকে প্রলুব্ধ করেছিল এত টাকা ঢালতে। কিন্তু গত তিন মৌসুমে রিয়ালের জার্সি গায়ে ৭০ ম্যাচে মাত্র ২০ গোল তাঁর, গোল করিয়েছেন সব মিলিয়ে মাত্র ২৪টি। গত মৌসুমের অর্ধেকটা সময়ই চোটের কারণে খেলতে পারেননি।কাকাকে বাদ দিয়েই রোনালদো-বেনজেমা-ডি মারিয়া ত্রয়ীকে দিয়ে আক্রমণভাগ সাজাতে বেশি পছন্দ করেন মরিনহো। এঁদের বল জোগান দেওয়ার কাজটি করেন মেসুত ওজিল। ফলে কাকাকে পুরো মাত্রায় ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু প্রতি মাসে কাকার আকাশচুম্বী বেতন গুনেই যাচ্ছে রিয়াল। সবচেয়ে ভালো সমাধান মনে হয়েছে, কাকাকে বেচে দিয়ে নতুন কোনো খেলোয়াড়কে নিয়ে আসা। তেমনটাই জানিয়েছে ক্লাবের এক সূত্র। কাকা নিজেও নাকি রিয়াল ছাড়তে আগ্রহী।কিন্তু এই ২৯ বছর বয়সীকে নিশ্চয়ই অনেক দামে কেউ কিনতে রাজি হবে না। ফলে ওই সূত্রটিই জানিয়েছে, কাকাকে যত দামে রিয়াল কিনেছিল, তার অর্ধেকেরও কম দামেই নাকি বেচবে রিয়াল। ২ কোটি ২০ লাখ পাউন্ড দিলেই বেচে দেওয়া হবে তাঁকে। কাকার ব্যাপারে দীর্ঘদিন ধরে আগ্রহী ইংলিশ ক্লাবগুলো নিশ্চয়ই এই খবরে নড়েচড়ে বসবে।ক্লাব ক্যারিয়ারে কখনোই ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা হয়নি। কাকাও হয়তো চেখে দেখতে উৎসাহী হবেন ইংলিশ ফুটবলের স্বাদ। ওদিকে ইংলিশ ফুটবল থেকে স্প্যানিশ লিগ হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া থিয়েরি অঁরি নাকি আবার ফিরছেন আর্সেনালে। দুই মাসের জন্য ধারে খেলতে পারেন। ইংলিশ ক্লাবটির রেকর্ড গোলের মালিক সম্প্রতি তাঁর পুরোনো ক্লাবে এসেছিলেন। সেখানেই অনুশীলনে অঁরিকে দেখে আর্সেন ওয়েঙ্গার মুগ্ধ। বুন্দেসলিগার দল কোলনের জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কিকে নিয়েও গুঞ্জন আছে আর্সেনালে। ওয়েবসাইট।