কাকাকে পাচ্ছে ম্যানইউ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার মিলান বা চেলসি নয়, ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকাকে পেতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। এমনটাই দাবি করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার।কাকাকে ছেড়ে দেওয়ার মূল্য হিসেবে ৫০ মিলিয়ন পাউন্ড চেয়েছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলানের সঙ্গে নাকি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল রিয়াল। কাকাকে কেনার চেষ্টা করে যাচ্ছে চেলসিও। শেষ পর্যন্ত হয়তো ইন্টার বা চেলসি কারও ঘরেই যাচ্ছেন না কাকা।ডেইলি স্টারের দাবি, কাকাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ম্যানইউর সঙ্গে এরই মধ্যে মতৈক্যে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ম্যানেজার মরিনহোও ব্যক্তিগতভাবে চান, ইন্টারের কাছে না পাঠিয়ে কাকাকে ম্যানইউর কাছে পাঠাতে। রয়টার্স।