কাকার দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে একরকম ব্রাত্য হয়ে পড়েছেন। এই মৌসুমে লা লিগায় শুরু থেকে খেলেছেন মাত্র এক ম্যাচ। এমনকি গতকাল গ্রানাডার সঙ্গে হয়ে যাওয়া ম্যাচে বেঞ্চে থাকারও কথা ছিল না। জোর গুঞ্জন ছিল, এই জানুয়ারিতেই হয়তো ঠিকানা বদলাতে পারেন কাকা। অনুমান ছিল পুরোনো ক্লাব এসি মিলানেই হয়তো ফিরবেন। মিলানের সভাপতি সিলভিও বেরলুসকোনি আগ্রহ দেখিয়েছিলেন এই প্লে-মেকারকে নিয়ে। কিন্তু জানুয়ারির দলবদল শেষ হয়ে গেলেও কাকার আর নতুন ঠিকানা খোঁজা হয়নি। মৌসুমে ১০ মিলিয়ন ইউরো বেতন দাবি করাতেই নাকি চুক্তিটা হয়নি। আপাতত কাকাকে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হবে! রয়টার্স।