কাকার ফেরার অপেক্ষায় মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে আবারও খুলছে দলবদলের বাজার। তা এবার কাকে সই করাচ্ছে রিয়াল মাদ্রিদ? হোসে মরিনহোর উত্তর, ‘বিগ সাইনিং’ আসছে! না, নতুন করে কাউকে দলে টানবে না রিয়াল। কোচ তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে আসলে জানালেন, জানুয়ারি থেকে কাকাকে নতুন করে পেতে চান তাঁর আক্রমণভাগে।বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে এই ব্রাজিলিয়ান। গত আগস্টে হাঁটুতে অস্ত্রোপচার করানোয় চার মাসের জন্য খেলতে পারবেন না বলে জানা গিয়েছিল তখনই। কাকাকে ছাড়াই রিয়াল খেলছে দারুণ। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, কাকা নাকি ফিরে যাবেন এসি মিলানে। যদিও সেটি নাকচ করে দিলেন মরিনহো, ‘শীতকালীন দলবদলে আমাদের দলের বড় তারকাটির নাম হবে কাকা। ও ফিরলে আমাদের জন্য সেটি হবে অনেক বড় ব্যাপার। কোন ক্লাবের সাধ্য আছে কাকার মাপের খেলোয়াড় জানুয়ারিতে কেনে? ওর মতো খেলোয়াড় বাজারে একটিও নেই।’ ওয়েবসাইট।