কাকার বাড়িতে বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকার বাড়ি
কাকার বাড়ি

দলে জায়গাটা তো নিয়েছেন আগেই। এবার কাকার বাড়িটাও নিয়ে নিলেন গ্যারেথ বেল! একেবারে নয় অবশ্য, ভাড়ায়। রিয়ালে যোগ দেওয়ার পর মাদ্রিদের লা ফিঞ্চায় এই আলিশান বাড়িটি কাকা কিনেছিলেন ৭২ লাখ ইউরোতে (প্রায় ৭৫ কোটি টাকা)। কিছুদিন আগে ব্রাজিল প্লে-মেকার এসি মিলানে চলে যাওয়ায় সেই বাড়ি এখন ফাঁকা। থাকার জন্য একটা পছন্দসই বাড়ি খুঁজছিলেন বেলও। ব্যস, দুয়ে দুয়ে চার মিলে গেল। দেড় হাজার বর্গমিটারের বাড়িটির জন্য বেলকে মাসে ভাড়া গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো লাখ। তাতে কী! রোনালদো, রামোস আর ক্যাসিয়াসের মতো প্রতিবেশী পাওয়ার জন্য এটুকু তো খরচ করাই যায়। ওয়েবসাইট।