কাকার শতক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসি মিলানের জার্সিতে কাকার সেঞ্চুরি গোল!
এসি মিলানের জার্সিতে কাকার সেঞ্চুরি গোল!

এসি মিলানের জার্সি গায়ে একশো গোল স্পর্শ করলেন ব্রাজিলীয় মিডফিল্ডার কাকা। মূলত তাঁর জোড়া গোলেই লিগে আটালান্টাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। গত পাঁচ ম্যাচেই তাদের এটাই প্রথম জয়।
ঘরের মাঠে ৩৫ মিনিটেই আটালান্টার জালে বল জড়িয়ে গোলের ঢাকনা খোলেন কাকা। একইসঙ্গে ‘রোজনেরি’দের জার্সি গায়ে ছুঁয়ে ফেলেন ১০০তম গোল! ৬৫ মিনিটে আবারো কাকার গোল! কাকার দারুণ মৌসুম ছিল ২০০৭-০৮। ওই মৌসুমে ৪১ ম্যাচে কাকার গোল ১৯। ২০০৫-০৬ মৌসুমেও অবশ্য গোল ১৯, তবে খেলেছিলেন ৪৯ ম্যাচ। সাম্প্রতিক সময়ে অবশ্য নিজেকে হারিয়ে খুঁজছিলেন।
৬৭ মিনিটে আটালান্টা সর্বনাশের ষোলকলা পূর্ণ করেন মিলানের ব্রায়ান ক্রিস্তান্তের। ম্যাচ জিতেও অবশ্য পয়েন্ট টেবিলে এসি মিলানের দুর্দশা দূর হয়নি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২২। পয়েন্ট টেবিলে অবস্থান ১০।