কাকার সেরা রোনালদো
দুজনের নামই রোনালদো। দুজনই তাঁর সতীর্থ ছিলেন। একজনকে পেয়েছেন শুধুই ক্লাবে, অন্যজনকে জাতীয় দলেও। তবে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা ফুটবলার বেছে নিতে গিয়ে কাকা পর্তুগালের রোনালদোকে নয়, বেছে নিলেন স্বদেশি রোনালদো—দ্য ফেনোমেননকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জন ঈর্ষণীয়। এর মধ্যে আছে ২০০৮ সালের ফিফা ব্যালন ডি’অরও। তবে দেশের হয়ে তিনি যেটা পারেননি, সেটাই করে দেখিয়েছেন ব্রাজিলের রোনালদো। ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জয়ী রোনালদো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন দুবার (১৯৯৪ ও ২০০২)। এ কারণেই হয়তো নিজের সেরা ফুটবলার বেছে নিতে খুব একটা কষ্ট হয়নি কাকার, ‘আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সেরা? অবশ্যই রোনালদো—দ্য ফেনোমেনন। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো সেরা পাঁচে থাকবে। কিন্তু বল পায়ে আমি ফেনোমেননকে এমন সবকিছু করতে দেখেছি, যেটা অন্য কেউ কখনো করেনি।’
এসি মিলানে এখনকার সতীর্থ মারিও বালোতেল্লিকে নিয়েও নিজের ভাবনাটা জানালেন কাকা, ‘ও দারুণ মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে তার কিছু দায়িত্ব আছে। ক্লাবের হয়ে, ওর দেশ ইতালির হয়েও।’ ওয়েবসাইট।