কাঙ্গা লিগে অর্জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন টেন্ডুলকার
অর্জুন টেন্ডুলকার

গত বছর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ দলের হয়ে সেঞ্চুরি করেছিল। ১২৪ রান করে দিয়েছিল আগমনী বার্তা। অর্জুন টেন্ডুলকার এবার খেলবে কাঙ্গা লিগে। নতুন করে সাজা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই লিগ শুরু হচ্ছে আগামীকাল।
কাঙ্গা লিগের ‘জি’ বিভাগে অর্জুনের দল ইয়াং পার্সি ক্রিকেট ক্লাব। এই বিভাগে অনেক অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ বয়সী ক্রিকেটারের সঙ্গে লড়তে হবে ১৩ বছর বয়সী টেন্ডুলকার-তনয়কে। ওয়েবসাইট।