কাছে তবু দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালে ডোনাল্ডের সেই পাগুলে দৌড়ের কথা মনে আছে? রানআউট হয়ে বিশ্বকাপকে প্রথম ‘টাই’ ম্যাচ উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করেছিলেন তিনি দলের বিদায়ও। এরপর আরও দুটি টাই দেখেছে বিশ্বকাপ। পরের আসরেই দক্ষিণ আফ্রিকা আবারও টাই করে শ্রীলঙ্কার সঙ্গে এবং ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির হিসাবে ভুল করে বিদায় এবারও। তৃতীয় টাইটি হয় ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচে। ১ রানে জয়ের ঘটনা দুটি। দুটি ম্যাচই ভারত-অস্ট্রেলিয়ার। ১৯৮৭ সালে চেন্নাইয়ে ও ১৯৯২ সালে ব্রিসবেনে দুবারই জয়ী অস্ট্রেলিয়া। ১ উইকেটে জয়-পরাজয়ের দৃষ্টান্ত চারটি। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে (১৯৭৫), পাকিস্তান উইন্ডিজকে (১৯৮৭), দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে (২০০৭) ও ইংল্যান্ড উইন্ডিজকে (২০০৭) ১ উইকেটে হারায়। বিশ্বকাপে শেষ বলে জেতা একমাত্র দল পাকিস্তান। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ২১৬ রান টপকাতে শেষ বল পর্যন্ত খেলতে হয় তাদের।