কাজ নেই, থাইল্যান্ড গেলেন ক্রুইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আপাতত কোনো কাজ নেই। কী আর করবেন, পরিবার নিয়ে কাল ব্যাংককে বেড়াতে গেলেন লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ জাতীয় দলের কোচের ঢাকায় ফেরার কথা ৭ নভেম্বর। জাতীয় দলে তাঁর সহকারী রেনে কোস্টারও এখন ব্যাংকক আছেন পরিবার নিয়ে। গত ২৪ অক্টোবর পরিবার নিয়ে তিনিও বেড়াতে যান থাইল্যান্ডের রাজধানীতে।
সাফ ফুটবল শেষে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে দুই ডাচ কোচ ইরাকে গিয়েছিলেন বাংলাদেশ দলের সঙ্গে। সেখান থেকে ফিরে কর্মহীন সময় যেন কাটছে না তাঁদের। দেশের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যোগ হয়েছে কোচদের কাজে লাগাতে বাফুফের পরিকল্পনাহীনতা। ফলে কোচদের এখন ঘুরেফিরেই সময় কাটাতে হচ্ছে। ক্রুইফ ফিরলে বাফুফের কর্মকর্তারা তাঁদের সঙ্গে বসে ভবিষ্যত্ পরিকল্পনা ঠিক করবেন—এমনটাই জানিয়েছেন বাফুফের এক শীর্ষ কর্মকর্তা।