কাজানের সঙ্গে বার্সার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ মিনিটে রুবিন কাজান, আর ৬০ মিনিটে বার্সেলোনা—প্রথমবার পেনাল্টি থেকে গোল করে আনন্দে মেতেছিল স্বাগতিকেরা, পরের বার পেনাল্টি থেকেই সমতায় এসে আনন্দে মাতে সফরকারীরা। ম্যাচের পুরো সময়ে একের পর এক গোল মিসের মহড়া দেওয়ায় চ্যাম্পিয়নস লিগের আজ রাতে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সার ফুটবলারদের।প্রতিপক্ষ শক্তির বিচারে দুর্বল হলেও কাজান বলেই ঝুঁকিটা নিতে হয়েছে বার্সাকে। এই দলটিই যে গতবার ন্যু ক্যাম্পে ২-১ গোলে হারের স্বাদ দিয়েছিল বার্সাকে! প্রথমার্ধে দলের সেরা অস্ত্রকে মাঠে নামাননি পেপ গার্দিওলা, কিন্তু জয় পাওয়ার আশায় দ্বিতীয়ার্ধে ঠিকই মেসিকে নামান বার্সা কোচ। তবে বার্সাকে জয় এনে দিতে পারেননি আর্জেন্টাইন এই স্ট্রাইকার।পেনাল্টি থেকে নবোয়ার করা গোলের সুবাদে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বার্সাকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল কাজান। তবে শেষ পর্যন্ত অটন ঘটেনি, পেনাল্টি থেকেই গোল করে বার্সাকে সমতায় এনে দিয়েছেন ডেভিড ভিয়া।—রয়টার্