কাট এড়ালেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইন ওপেনে অল্পের জন্য কাট এড়াতে পেরেছেন গলফার সিদ্দিকুর রহমান। কাল দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। ১০ জনের সঙ্গে যৌথভাবে আছেন ৫৯তম স্থানে। কাল সিদ্দিকুর চারটি বার্ডি, ১টি বগির পাশাপাশি ২টি ডাবল বগি করেছেন। পারের চেয়ে ৬ শট কম খেলে লিডারবোর্ডের শীর্ষস্থানটা ধরে রেখেছেন কানাডার গলফার লিন্ডসে রেনল্ডস।