কাট বাঁচালেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাক নাইনে ১ বার্ডি, কোনো বগি নেই। কাল মালয়েশিয়ায় মেব্যাংক চ্যাম্পিয়নশিপে শুরুটা মোটামুটি ভালোই করেছিলেন সিদ্দিকুর। ফ্রন্ট নাইনে আসতেই বদলে যায় পরিস্থিতি। প্রথম ছয় হোলের তিনটিতেই বগি, বাংলাদেশের গলফার তখন কাট মিস করার শঙ্কায়। শেষ পর্যন্ত আট নম্বর হোলে বার্ডি করে শঙ্কাটা দূর করেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ১ শট কম খেলে সিদ্দিকুর আছেন যৌথভাবে ৫৪ নম্বরে। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।