কাট মিস সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার পর সিঙ্গাপুরেও কাট মিস করলেন সিদ্দিকুর রহমান। সিঙ্গাপুরে দ্য চ্যাম্পিয়নশিপে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ২ শট বেশি খেলে ১৩০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের গলফার। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনের এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষে থাইল্যান্ডের পানুফল পিত্তিয়ারাত। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।