কাট মিসের শঙ্কায় সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডে ওমেগা মাস্টার্সের দ্বিতীয় দিনটি প্রথম দিনের চেয়ে ভালো কেটেছে সিদ্দিকুর রহমানের। কাল পারের সমান ৭০ শট খেলেছেন বাংলাদেশের গলফার। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাট মিসের শঙ্কায় ছিলেন। দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৫ শট বেশি খেলা সিদ্দিকুরের অবস্থান ছিল ১২৮তম।