কাট মিসের শঙ্কায় সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দিল্লিতেই চার বছর আগে জিতেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা। কিন্তু সেই দিল্লি গলফ কোর্সে কাট মিসের শঙ্কায় রয়েছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে ৭৭তম স্থানে থাকা সিদ্দিকুর কাল অবশ্য লিডারবোর্ডে এগিয়েছেন আরও কয়েক ধাপ। কিন্তু মাত্র ৮ হোলের খেলা শেষ করতে পেরেছেন সিদ্দিকুর। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বাকি হোলের খেলা আজ শুরু করবেন। এরপরই বোঝা যাবে কাট এড়াতে পারবেন কি না। দ্বিতীয় রাউন্ড শেষে ১৫ জনের সঙ্গে যৌথভাবে আছেন ৬৩তম স্থানে। কাল ৮ হোলের খেলায় ৩টি বগি ও ১টি বার্ডি করেছেন। পারের চেয়ে ২ শট বেশি খেলেছেন তিনি। পারের চেয়ে ৫ শট কম খেলে শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া আছেন শীর্ষে।