কাঠগড়ায় আফ্রিদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটে অন্তর্কোন্দল নতুন কিছু নয়, যুগ যুগ ধরে এই দলটির বিভিন্ন খেলোয়াড়ের মধ্যকার অন্তর্দলীয় কোন্দল ইতিহাসের অংশ হয়ে আছে। ওয়াকারকে কোচ ও আফ্রিদিকে অধিনায়ক করে যখন পাকিস্তান দল নতুন প্রজন্ম গড়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই কোচ অধিনায়কের দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেট প্রশাসকদের নতুন করে ভাবিয়ে তুলেছে।গতকালই বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়াকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন আফ্রিদি। সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আফ্রিদি নাকি শেষ দুটো ওয়ানডেতে খেলতেও চাননি। আফ্রিদির সঙ্গে ওয়াকারের এই দ্বন্দ্ব নাকি নতুন কিছু নয়, গত বিশ্বকাপের সময় থেকেই তাঁদের মধ্যে সমস্যা দানা বেঁধেছে।এমন একটা পরিস্থিতিতে দলের স্বার্থে প্রশাসকদের হস্তক্ষেপ করতেই হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেই নাকি আফ্রিদিকে পিসিবির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। আফ্রিদির সঙ্গে পিসিবি সভাপতি ইজাজ বাট নিজে এই বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে যেতে চাননি। তিনি বিশ্বকাপের পর বিশ্রামের কথা বলে এই সফরটি এড়িয়ে যেতে চেয়েছিলেন। এর নেপথ্য কারণ, বিশ্বকাপের সময়ই আফ্রিদি বিবাদে জড়িয়ে পড়েছিলেন ওয়াকারের সঙ্গে। তিনি ওয়েস্ট ইন্ডিজ যাবেন না—এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন। শেষ পর্যন্ত দল ওয়েস্ট ইন্ডিজ চলে যাওয়ার একদিন পর তিনি আলাদাভাবে করাচি থেকে ওয়েস্ট ইন্ডিজ যান। জানা গেছে, পিসিবির নির্দেশ তিনি অমান্যই করতেন—কিন্তু তাঁর বাবা তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে মানসিকভাবে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর বাবা নাকি তাঁকে বলেছিলেন, ‘সিনিয়র এবং দলের কোচ হিসেবে ওয়াকার তাঁকে নানাভাবে প্রভাবিত করতেই পারেন, করতে পারেন শাসন, এতে দোষের কিছু নেই।’পাকিস্তান ক্রিকেটের দ্বন্দ্ব-সংঘাত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখানে এখন পরিবার-পরিজনকেও হস্তক্ষেপ করতে হয়। ওয়েবসাইট।