কাঠমান্ডুতে দাবাড়ুদের জয়জয়কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত ও মহিলা দুই বিভাগেই শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে কাল শেষ হওয়া উন্মুক্ত বিভাগে সেরা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।
উন্মুক্ত বিভাগে ৯ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন জিয়া। সাড়ে ছয় ও ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয়ও হয়েছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। মেয়েদের বিভাগেও প্রথম তিনটি স্থানে বাংলাদেশ। সাড়ে সাত পয়েন্ট লিজার, রানারআপ নাজরানা খান ইভার পয়েন্ট সাত, তৃতীয় রানী হামিদের পয়েন্ট সাড়ে ছয়।