প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর আকমলের ডাকনাম বোধ হয় এখন ‘বিতর্ক’ দিয়ে দেওয়া যায়! নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য পুলিশ যাঁকে আটক করে, তাঁর ঝামেলায় জড়ানো এখন আর সংবাদ শিরোনাম হয় না। এবার যা হয়েছে, সেটি বোধ হয় আরও বিস্ময়কর। এক অনুষ্ঠানে পছন্দের গান শুনতে না পেরে হাতাহাতি করে এসেছেন তিনি! ফয়সালাবাদে এক অনুষ্ঠানে নিজের পছন্দের একটি গান দ্বিতীয়বার বাজানোর অনুরোধ করেছিলেন। কিন্তু আয়োজকেরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে খেপে যান। উমর আকমলের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার বন্ধু। প্রথমে কথা-কাটাকাটি, সেখান থেকেই লেগে যায় হাতাহাতি। ঘটনাটির তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিও নিউজ।