প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়রোতে প্লে–অফের প্রথম লেগে সালিউ সিসের আত্মঘাতী গোলে ১–০ গোলে জিতে কাতার বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে মিসর। ডাকারে আজ দ্বিতীয় লেগের লড়াইয়ে নামছে মিসর–সেনেগাল। কাতারে যেতে হলে রাজধানী শহরে সেনেগালকে আজ জিততেই হবে। মিসর গোল দিয়ে ফেললে হিসাবটা হয়ে যাবে আরও কঠিন। সেনেগালকে তখন কমপক্ষে ৩ গোল দিতে হবে।
মিসর আর সেনেগালের লড়াইটা মূলত লিভারপুলের দুই সতীর্থ মোহামেদ সালাহ ও সাদিও মানের। ভাগ্য তাঁদের এমন এক অবস্থার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে দুজনের একজন বিশ্বকাপে যাবেন, একজন বাদ পড়বেন।
কী হবে আজ? কাতার বিশ্বকাপে সালাহ যাবেন, না মানে? পাঠক, আপনার মতামত জানান ভোটে।