কাতারে খেলবেন রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুন্দেসলিগা ক্লাব শালকের সঙ্গে চুক্তি শেষ। সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেজ এবার যোগ দিয়েছেন কাতারের ক্লাব আল সাদে।আল সাদের ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাউল। আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। পরবর্তী মৌসুম ২০১২-১০১৩ থেকেই আল সাদের হয়ে খেলবেন রাউল।বার্তায় জানানো হয়, এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছে গেছেন রাউল। শনিবার এখানে আল সাদ ও আল ঘারাফার মধ্যকার আমির কাপের ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন তিনি।রাউলের সঙ্গে চুক্তি নিয়ে অবশ্য বিস্তারিত জানায়নি আল সাদ কর্তৃপক্ষ। তবে স্প্যানিশ একটি পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল সাদের জন্য এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন ৩৪ বছর বয়সী রাউল।গত মাসে শালকে ছাড়ার ঘোষণা দেন রাউল। তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার ভবিষ্যত্ ঠিকানা হবে ইউরোপের বাইরের একটি ক্লাব, যেটি বুন্দেসলিগার দলগুলোর মতো ততটা শক্তিশালী নয়।২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় স্প্যানিশ ফুটবলার রাউলের। রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি শালকেতে যোগ দেন ২০১০ সালের জুলাইয়ে। নতুন ক্লাবে তাঁর শুরুটাও হয়েছিল দুর্দান্ত। বুন্দেসলিগায় প্রথম মৌসুমে ১৩টি গোল করেন স্পেনের সাবেক স্ট্রাইকার রাউল। চ্যাম্পিয়নস লিগে করেন আরও পাঁচটি গোল। শালকের হয়ে দুটি মৌসুম কাটিয়েছেন রাউল। ৬৬ ম্যাচ খেলে গোল করেছেন ২৮টি।