কাদের কাছে হারল ম্যানইউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের নামের সঙ্গেই আছে ‘জাদুকর’ শব্দটি। কানসাস সিটি উইজার্ড পরশু দারুণ এক জাদুই দেখাল অ্যারোহেড স্টেডিয়ামের প্রায় ৫২ হাজার দর্শককে। ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে তারা ২-১ গোলে। প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে উত্তর আমেরিকা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল অ্যালেক্স ফার্গুসনের দলের। প্রথম দুটি ম্যাচে সেল্টিক আর ফিলাডেলফিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা। কিন্তু কানসাস সিটি উইজার্ডের কাছে হেরে গেল!ম্যানইউ কোচ ফার্গুসন অবশ্য জাদুটাদুর কিছু দেখছেন না। এই পরাজয়ের কারণ তাঁর কাছে অনভিজ্ঞতা, ‘আমার কাছে মনে হয়েছে, প্রথম দিকে ডিফেন্ডারদের অনভিজ্ঞতাই ভুগিয়েছে আমাদের। এই সময়টার ধাক্কা আর কাটিয়ে উঠতে পারিনি আমরা।’ রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচরা নেই। তাদের পরিবর্তে জনি ইভানসের নেতৃত্বে তরুণ রিতচেয়ে দে লায়েত, রাফায়েলদের নামিয়ে দিয়েছিলেন ফার্গুসন রক্ষণ সামলাতে। তাঁরাও ব্যর্থ হয়েছেন।ব্যর্থ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটিও। তারাও ১-২ গোলে হেরেছে এমএলএসের আরেক ক্লাব থিয়েরি অঁরির নিউইয়র্ক রেড বুলসের কাছে। অঁরি অবশ্য গোল পাননি। এএফপি, ওয়েবসাইট।