কাদেরের বক্তব্যের নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালের নতুন কোচ হিসেবে কাল নিয়োগ পেয়েছেন সাইফুল বারী। সহকারী কোচ জুয়েল রানা। গোলরক্ষক কোচ মোহাম্মদ পনির। মোহামেডান কোচ শফিকুল ইসলাম শেখ জামালের কাছ থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও ‘না’ বলে দিয়েছেন। এর পরই শেখ জামালের সভাপতি মনজুর কাদের বলেছেন, সাইফুল বারী টেকনিক্যালি শফিকুলের চেয়ে ভালো! অথচ কয়েক দিন আগেই মনজুর কাদের পত্রিকায় মন্তব্য করেছেন, শফিকুল ভালো কোচ। মোহামেডানের মতো ভাঙাচোরা দলকে সুপার কাপের ফাইনালে তুলে তারই প্রমাণ রেখেছেন। মনজুর কাদেরের দুই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মোহামেডানের ফুটবল কমিটির সম্পাদক ছাইদ হাসান কানন, ‘কাদের সাহেব দুদিন আগে যাঁকে প্রশংসায় ভরিয়েছেন, তাঁকে না পেয়ে দুই দিনের মধ্যে উল্টে গেলেন! এভাবে তাঁর পল্টি খাওয়া ঠিক হয়নি। একজন কোচকে এভাবে হেয় করার তীব্র নিন্দা জানাই।’