কানাডার ভিসা পাননি নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে টরন্টোতে ম্যাচ। আন্তর্জাতিক একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে এই টি-টোয়েন্টি প্রীতি ম্যাচে খেলার জন্য আজকালের মধ্যে কানাডা যাওয়ার কথা নাসির হোসেনের। কিন্তু সেই সম্ভাবনা এখন ক্ষীণ। কানাডার ভিসাই যে পাননি বাংলাদেশ দলের এই ক্রিকেটার!গত সপ্তাহে ঢাকায় কানাডার ভিসা অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে বিসিবির মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ নাসির ভিসার আবেদন করে রেখেছিলেন আরও আগেই। কিন্তু কাল পাসপোর্ট হাতে পেয়ে দেখলেন ভিসা লাগেনি! হতাশ নাসির বললেন, ‘দেখেন তো কেমন লাগে! সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম...।’বিসিবিকে পাঠানো দুই পাতার চিঠিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করাই ভিসা না হওয়ার কারণ বলে জানিয়েছে ঢাকায় কানাডিয়ান হাইকমিশন। তবে নাসিরের ভিসা হয়নি শুনে খুবই বিস্মিত ম্যাচের আয়োজক কানাডা ক্রিকেটের সভাপতি। কানাডা থেকে ভিসার চেষ্টা করছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান তাই আশাবাদী, ‘ক্রিকেট কানাডা থেকে অন অ্যারাইভাল ভিসার জন্য চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত এটা হয়ে গেলে যেকোনো মুহূর্তে বিমান ধরতে হতে পারে নাসিরকে।’